২০০৮ সালে সংগীতভিত্তিক বিশ্ব সফরে আয়ের তালিকায় শীর্ষে রয়েছেন পপতারকা ম্যাডোনা ও সেলিন ডিওন। তাঁদের প্রত্যেকেরই সংগীতানুষ্ঠানে ২০ কোটি ডলারের বেশি টিকিট বিক্রি হয়েছে। সম্প্রতি বাণিজ্যবিষয়ক প্রকাশনা সংস্থা পোলস্টার এ তথ্য জানায়। উত্তর আমেরিকায়ও কনসার্ট ব্যবসায় দুই পপতারকা শীর্ষস্থান দখল করেন। ম্যাডোনার স্টিকি অ্যান্ড সুইট নামের সংগীত সফর গত সপ্তাহে ব্রাজিলে শেষ হয়। ১৭ দেশে এ সফর শেষে টিকিট বিক্রি গিয়ে দাঁড়ায় ২০ কোটি ৮১ লাখ ডলারে। এর মধ্যে শুধু উত্তর আমেরিকায়ই ১০ কোটি ৫৩ লাখ ডলারের টিকিট বিক্রি হয়। এদিকে ২৪টি দেশে সফর শেষে সেলিন ডিওনের কনসার্ট থেকে আয় হয় ২৩ কোটি ৬৬ লাখ ডলার। এর মধ্যে নয় কোটি ৪০ লাখ ডলার আসে উত্তর আমেরিকা থেকে। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০০৯.






