শিল্পা শেঠি এবং রাজ কুন্দর কী বিয়ে করেছেন? এই প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। কেননা শিল্পা এবং রাজ কুন্দরের বিয়ের ছবি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বিয়ের কারণেই শিল্পা এখন লন্ডনে অবস্থান করছেন। শিল্পার গোটা ফ্যামিলি এখন সেখানে আছে। এমনকি তার বোন সমিতা শেঠিও। একটি সূত্র জানাচ্ছে শিল্পা এবং রাজ বড়দিনের কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন। তারপর বড়দিনে রাজ ঘনিষ্ঠ বনন্ধুদের বিবাহ সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছেন। শিল্পা নিজেই নাকি সেই অনুষ্ঠানে সবাইকে রেঁধে খাইয়েছেন। কিন্তু রাজ এবং শিল্পার বিবাহের সত্যতা সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০০৯.






