অবশেষে সঞ্জয় দত্ত এবং সালমান খানের সম্পর্কের বরফ গললো। আবারো তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হয়েছে। মাঝখানে দীর্ঘদিন তাদের মধ্যে কোনো কথাবার্তা হতো না। কিন্তু এবার তারা হাত মিলিয়েছেন। ফিল্ম সিটিতে সঞ্জয় শুটিং করছেন এমন খবর শুনে সালমান পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে যান। এবং লম্বা সময় দুজনে কথাবার্তা বলেন। কিন্তু একটি ঘনিষ্ঠ সূত্র বলছে সালমান নয় সঞ্জয়ই সালমানের সঙ্গে দেখা করতে এসেছিলো। সূত্রটি জানায় সালমান সঞ্জয়ের সঙ্গে তার সেটে দেখা করতে গিয়েছিলেন ঠিকই কিন্তু যখন তিনি শুনেন সঞ্জয় বানটি ওয়ালিয়ার ছবিতে কাজ করছেন তখন আবার ফিরে আসেন। সঞ্জয় যখন শুনেন সালমান তার সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন তিনি নিজে সালমানের সেটে হাজির হন। প্রায় ৪৫ মিনিট দুই বন্ধু খোশ গল্পে মেতে উঠেন। ‘সাজন’ এবং ‘চল মেরা ভাই’ ছবিতে এক সঙ্গে সঞ্জু-সল্লু অভিনয় করলেও বেশ কিছুদিন তাদের সম্পর্ক খুব একটা ভাল যায়নি। কিন্তু এবার তারা অতীতের সবকিছু ভুলে গিয়ে আবারো একত্রিত হয়েছেন। জানা যায় সেদিনের আড্ডায় চলচ্চিত্র নয় তাদের মধ্যে কথা হয়েছিল ব্যক্তিগত নানা প্রসঙ্গে।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০০৯.