শোনা যায় জুলিয়া রবার্টস একবার বলেছিলেন, ‘পৃথিবীর অন্যতম সবুজ চোখের সুন্দরী এশ্বরিয়া।’ এবার নিকোল কিডম্যানের পালা। অস্ট্রেলিয়ায় শুটিং চলছিল কোনো এক ছবির। সেই শুটিংয়ে কিডম্যান নাকি বলেছিলেন, ‘আমি ঐশ্বরিয়া এবং তার ছবি ‘ব্রাইড এ্যান্ড প্রিজোডিস’ এর একজন ভক্ত। ঐশ্বরিয়ার সঙ্গে আমার প্রথম দেখা হয় টাইম ম্যাগাজিনের আয়োজিত ডিনারে। নিউইয়র্কে অনুষ্ঠিত সে অনুষ্ঠানে বিশ্বের ১০০ জন প্রভাবশালী মানুষ সেখানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। আমি মনে করি তিনি একজন অসাধারণ সুন্দরী।’
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০০৯.






