নভোচারী হওয়ার ইচ্ছে তাঁর বহুদিনের। ঘটনাচক্রে বনে গেছেন বলিউড-তারকা। কিন্তু অভিনেত্রী জিয়া এখনো ভোলেননি সেই স্বপ্নের কথা। সেই আগের মতোই অন্তরীক্ষে ঘুরে বেড়ানোর শখ তাঁর। সে কারণে জিয়া তাঁর পছন্দের বিষয় হিসেবে বেছে নিয়েছেন মহাকাশবিজ্ঞান। জিয়ার অবসর সময় কাটে গ্রহ-নক্ষত্র এবং মহাকাশবিষয়ক বই ঘাঁটাঘাঁটি করে। ‘একটা সময় সত্যি সত্যি নভোচারীদের মতো মহাকাশে চষে বেড়াতে ইচ্ছে করত আমার। সেই ইচ্ছেটা আমার এখনো আছে।’ বলেছেন জিয়া খান। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১ ডিসেম্বর ২০০৮.