অস্কার-বিজয়ী হলিউড তারকা নিকোল কিডম্যান তাঁর মেয়ে সানডে রোজের জন্য কোনো আয়া রাখতে রাজি নন। এমনকি এতে যদি অভিনয় বাধাগ্রস্ত হয়, তবু তিনি আয়া রাখবেন না। অস্ট্রেলীয় এই অভিনেত্রী নিজ দেশের তারকা কিথ আরবানকে বিয়ে করেছেন। কিথ আর কিডম্যানের মেয়ে রোজ। মেয়েকে ছাড়া কিডম্যান এখন আর কিছু বোঝেন না। তাকে ছেড়ে একদন্ড কোথাও গিয়ে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, অভিনয় করতে গেলে এখন তাঁকে মেয়ের সঙ্গ ছাড়তে হবে। সে ক্ষেত্রে মেয়ের দেখভালের জন্য একজন আয়া রাখা ছাড়া উপায় নেই। কিন্তু আয়ার ওপর তিনি ভরসা করতে পারছেন না। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ১২ নভেম্বর ২০০৮.






