ভারতে টিভি প্রযোজক ও কলাকুশলীদের মধ্যে ১৫ দিন ধরে বিদ্যমান টানাপোড়েনের অবসান ঘটেছে। গত সোমবার থেকে আবার কাজ শুরু করেছেন কলাকুশলীরা। তাঁদের পারিশ্রমিক বাড়ানোর দাবি নিয়ে প্রযোজকদের সঙ্গে বিরোধ দেখা দেয়। দাবি না মানায় একপর্যায়ে ধর্মঘট শুরু করেন কলাকুশলীরা। এতে জিটিভি, সনি ও স্টার প্লাসসহ বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুষ্ঠান নির্মাণ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিরিয়ালগুলোর পরবর্তী পর্ব নিয়ে নির্মাতারা বিপাকে পড়েন। এখন সে অচলাবস্থা কেটে গেছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (এফডব্লিউআইসিই) সাধারণ সম্পাদক দিনেশ চতুর্বেদী জানান, টিভির অনুষ্ঠান প্রযোজক ও কর্মীদের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছিল, তা মিটে গেছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০০৮.