যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছে এইচবিও। সম্প্রতি এডওয়ার্ড লর্টন প্রযোজিত এই প্রামাণ্যচিত্রের যুক্তরাষ্ট্রের স্বত্ব পেয়েছে চ্যানেলটি।জানা গেছে, ছবিতে ওবামার রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনা ও নির্বাচনী প্রচারাভিযান গুরুত্ব পাবে।প্রামাণচিত্রটি পরিচালনা করছেন এমি রাইস ও অ্যালিসিয়া স্যামস। ২০০৭ সালে ওবামা প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য প্রচারাভিযান শুরুর সময় থেকেই তাঁরা এর চিত্রধারণের কাজ শুরু করেন। ৪ নভেম্বর ওবামার বিজয়ের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।আগামী বছর প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের পরিকল্পনা করছে এইচবিও। প্রামাণ্যচিত্রটির নাম এখনো চুড়ান্ত হয়নি।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ১৫ নভেম্বর ২০০৮.






