জনপ্রিয় রক ব্যান্ড ‘গানস এন রোজেস’-এর বহু প্রতীক্ষিত নতুন অ্যালবাম চায়নিজ ডেমোক্রেসি এসেছে যুক্তরাষ্ট্রের বাজারে। গত ১৫ বছরে এটি তাদের প্রথম অ্যালবাম। যুক্তরাজ্যের দোকানগুলোতে সোমবার থেকে এ রেকর্ড বিক্রি হচ্ছে। এখন থেকে এটি সেখানকার আইটিউনস স্টোরেও পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের একটি কোমল পানীয়র প্রতিষ্ঠান অঙ্গীকার করেছিল, যদি এ ব্যান্ড ২০০৮ সালে নতুন অ্যালবাম বাজারে ছাড়ে, তবে তারা মার্কিন সব নাগরিককে বিনা মূল্যে পানীয় দেবে। এ অ্যালবাম বাজারে ছাড়ার ব্যাপারে কয়েকটি তারিখ পার হওয়ার পর তারা এ ঘোষণা দেয়। এবার তাদের এ অঙ্গীকার পূরণের পালা। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০০৮.






