গোল্ডেন গ্লোব মনোনয়ন পেলেন ভারতের খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমান। ইংরেজ পরিচালক ড্যানি বয়েলের ছবি স্লামডগ মিলিয়নারির সংগীত আয়োজনের জন্য এ আর রহমান এই মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া সেরা চিত্রনাট্য, সেরা পরিচালকসহ আরও তিনটি বিভাগে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছে স্লামডগ মিলিয়নারি।মুম্বাইয়ের পটভুমিতে তৈরি হয়েছে ছবিটি। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ১৪ ডিসেম্বর ২০০৮.






