অভিনয়ের সঙ্গে এবার তাঁর মানবদরদি ভুমিকার জন্যও মনে রাখতে হবে লুসি লিউকে। হলিউডের এই অভিনেত্রীকে সম্প্রতি ‘হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড’ প্রদান করেছে ইউনিসেফ। ২ ডিসেম্বর ৪০ ছুঁয়েছেন লিউ। এই জন্নদিনেই তাঁকে দেওয়া হয় এ পুরস্কার।‘আমি অভিভুত আর দারুণ খুশি।’ এই সম্মাননা পাওয়ার পর লুসি লুর অনুভুতি ছিল এমনই। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ‘মনে হচ্ছে, এখনো আমার আরও অনেক কিছু করার বাকি।’ বলেছেন লিউ। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ৭ ডিসেম্বর ২০০৮.






