ভারতে বিজ্ঞাপনচিত্রের জগতে এ মুহুর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মডেল কে? কে আর, কারিনা কাপুর। কি অভিনয় কি মডেলিং−দুটি ক্ষেত্রেই কারিনার দাম এখন কোটি কোটি রুপি। কারিনার সর্বশেষ চমক হচ্ছে, পেপসিকোর কুরকুরে বিজ্ঞাপনের জন্য সাত কোটি রুপি নেওয়া। তাও শুধু চুক্তিতে স্বাক্ষর করেই এ টাকা পেয়েছেন। পরে আরও অর্থযোগ আছে। আর এ পারিশ্রমিকের মাধ্যমে কারিনা ভারতে বিজ্ঞাপনের জগতে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড গড়লেন। ঘটনার এখানেই শেষ নয়। এ মৌসুমে মডেলিংয়ে কারিনার জন্য এমন কোটি টাকার দাঁও মারার সুযোগ বেশ কয়েকটি রয়েছে। একসঙ্গে কয়েকটি কোম্পানি কারিনাকে তাদের পণ্যের ব্র্যান্ড এম্বাসেডর করতে এক পায়ে খাড়া। আইটিসির একটি সাবানের বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য তিনি পাঁচ কোটি রুপি পেয়েছেন। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০০৮.