হলিউড তারকা ব্র্যাড পিটের মাথায় চকচকে টাক। এর ওপর আবার বুড়িয়ে যাওয়া চেহারা। কেমন লাগবে, বলুন তো? তা যেমনই লাগুক না পিটকে, ঠিক এমন চেহারায় তাঁকে দেখা যাবে নতুন ছবি দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন-এ। ছবির পরিচালক ডেভিড ফিঞ্চার। ১৯২০ সালে রচিত এফ স্কট ফিৎজজেরাল্ডের কাহিনী অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। এতে নামভুমিকায় আছেন পিট। তাঁর বিপরীতে রয়েছেন কেট ব্ল্যানচেট। ২৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ২৬ নভেম্বর ২০০৮.






