দ্য এক্সপেন্ড্যাবলস। হলিউডের মারকুটে তারকা সিলভেস্টার স্ট্যালোনের নতুন ছবি এটি। এখন এর পান্ডুলিপি লেখার কাজ চলছে। স্ট্যালোন নিজেই তা লিখছেন। তবে এ ছবিতে নমনীয় ধাঁচের অভিনেতাদের চেয়ে কঠিন চেহারার তারকা থাকবেন বেশি। স্ট্যালোন নিজে তো থাকবেনই, আরও থাকছেন জেসন স্ট্যাটহ্যাম ও সেলিনা জেটলি। স্ট্যালোন ছবিটি নিজেই পরিচালনা করবেন। আগামী বছরের শুরুতে কোস্টারিকা ও লুইজিয়ানায় ছবির শুটিং শুরু হবে। লাতিন আমেরিকার এক স্বৈরশাসককে উৎখাতের অভিযান নিয়ে ছবির কাহিনী। এতে ফরেস্ট হুইটেকার একজন সিআইএ এজেন্টের চরিত্রে অভিনয় করবেন বলে আশা করা যাচ্ছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০০৮.