অমিতাভ বচ্চন সম্প্রতি সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁর মন্তব্য বিকৃত করার অভিযোগ তুলেছেন। মুম্বাই হামলাকে কেন্দ্র করে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, এখন থেকে তাঁকে বালিশের নিচে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুমাতে হবে। পরে এটাকে অমিতাভের ভয় হিসেবে সংবাদমাধ্যমে তুলে ধরা হয়। অমিতাভ বলেন, তিনি যে জিনিসটি বোঝাতে এ মন্তব্য করেন, তা থেকে খবর অন্য পথে চলে গেছে। তিনি প্রতীকী অর্থে এ মন্তব্য করেন। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন, এ হামলার পর এখন আর তিনি সরকারের ওপর নির্ভর করতে পারেন না। নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয় এখন থেকে তাঁকেই দেখতে হবে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এক আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অমিতাভ। হংকংয়ে অনুষ্ঠেয় ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এ ব্যাপারে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, ‘এই সংকটময় মুহুর্তে আমি দেশ ছেড়ে বিদেশি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারি না।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ৩ ডিসেম্বর ২০০৮.






