প্রখ্যাত সংগীতশিল্পী মান্না দেকে সাম্মানিক ডি লিট উপাধি দিচ্ছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মান্না দেকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।মান্না দের সম্মতি এখনো আসেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ নারায়ণ ঘোষ জানিয়েছেন, শিল্পীর সম্মতি পেলে ২৪ ডিসেম্বর সমাবর্তন উৎসবে তাঁর হাতে তুলে দেওয়া হবে এই সাম্মানিক ডি লিট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১০ নভেম্বর ২০০৮.