হোক না দ্বিতীয় বিয়ে, তবু প্রথম বিবাহবার্ষিকী বলে কথা। তা-ও তিনি যে-সে ব্যক্তি নন, একই সঙ্গে নিন্দিত ও নন্দিত বলিউড তারকা সঞ্জয় দত্ত। কাজেই বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে জাঁকজমক কিছু হবে−এমনটিই প্রত্যাশা সবার। কিন্তু বিয়ের অনুষ্ঠান হবে ভারতের গোলযোগপূর্ণ রাজ্য কাশ্মীরে। সঞ্জয় ও মান্যতার হইচই ফেলে দেওয়া বিয়ের এক বছর পূর্ণ হবে ১৯ নভেম্বর। এ সময় রাহুল ঢোলাকিয়া পরিচালিত লামহা ছবির শুটিং উপলক্ষে কাশ্মীরে থাকবেন সঞ্জয়। সঙ্গে অবশ্যই থাকবেন মান্যতা। বর্তমানে দুজন নিউজিল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। তবে কাশ্মীরে যাওয়ার সব আয়োজন শেষ। বলা হচ্ছে, কাশ্মীরে শুটিং চলাকালে সঞ্জয়ের জন্য এমন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে, যা এর আগে কখনো কোনো ভারতীয় অভিনেতার বেলায় ঘটেনি। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১০ নভেম্বর ২০০৮.