বলিউড তারকা শিল্পা শেঠির উপস্থাপনায় প্রচারিত টিভির রিয়্যালিটি শো বিগ বস ২-এর শিরোপা জিতেছেন আশুতোষ কৌশিক। পুরস্কার হিসেবে তিনি ঝোলায় পুরেছেন নগদ এক কোটি রুপি। অপর বলিউড তারকা অক্ষয় কুমার বিপুল হর্ষধ্বনির মধ্যে বিজয়ীর নাম ঘোষণা করেন। আশুতোষ উত্তর প্রদেশের সাহারানপুরের ছেলে। বিজেপির প্রয়াত নেতা প্রমোদ মহাজনের ছেলে রাহুল ছিলেন এ অনুষ্ঠানের অপর প্রতিদ্বন্দ্বী। নিয়ম ভঙ্গের অভিযোগ তোলার পর তিনি এ অনুষ্ঠান ত্যাগ করেন। তিনি বলেছিলেন, ‘আশুতোষই বিজয়ী হবেন।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০০৮.






