ইদানীং বলিউড তারকা কারিনা কাপুরের ভাবগতিকে মনে হচ্ছে, সাইফ আলী খানের ঘরে খাপে খাপে মানিয়ে যেতে তিনি চেষ্টার কসুর করছেন না। সাইফের মন তো আগেই কেড়েছেন, এবার তাঁর দুই সন্তান সারাহ ও ইব্রাহিমের মন জয়ের চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে তাঁর মুখে খইয়ের মতো ফুটছে সাইফের সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের প্রশংসা। জানা গেছে, বিয়ের পিঁড়িতে কারিনার বসতে এখনো তিন-চার বছর দেরি। কিন্তু আগেভাগেই সাইফের পরিবারের সবাইকে আপন করে নিতে চাইছেন তিনি। এ ব্যাপারে কারিনা বলেন, ‘সাইফ যে বিবাহিত এবং তাঁর যে মিষ্টি দুটি সন্তান আছে, এ বাস্তবতা আমি মেনে নিয়েছি। আমি ওর সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ভক্তও বটে। তাঁর সঙ্গে আমার কখনো দেখা না হলেও ছবির মাধ্যমে তাঁকে আমি জানি।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ১৪ নভেম্বর ২০০৮.






