এবার আর হলিউড নয়, চায়নিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শিল্পা। ছবির নাম ‘ডিজায়ার’। ইতোমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শিল্পা। খুব শিগগিরই ছবির কাজ শুরু হবে। এ ছবিতে শিল্পার বিপরীতে অভিনয় করবেন জিয়া য়ু। ছবিটি নির্মিত হবে ইংরেজিতে। পরবর্তীতে চয়নিজ ভাষায় ছবিটি ডাব করে মুক্তি দেয়া হবে। শিল্পা শেঠি চায়নিজ ছবিতে অভিনয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে ছবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ছবির শুটিং শুরু হবে। এদিকে শিল্পা তার নিজেস্ব ছবি প্রযোজনা নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার হাতেও রয়েছে বেশ কিছু চমৎকার ছবি। মুক্তি প্রতীক্ষিত ‘দস্তানা’ ছবিতে দর্শকরা শিল্পাকে সৈকতের পোষাকে দেখতে পাবেন।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শুক্রবার, ১৩ নভেম্বর ২০০৮.






