আদিভৌতিক ছবি মেন হু স্টেয়ার অ্যাট গোটস ছবিতে নতুন চেহারায় দেখা যাবে হলিউড তারকা জর্জ ক্লুনিকে। ছবিতে নতুন ছাঁচে চুল থাকবে তাঁর। চুলের রং হবে হালকা বাদামি। এ ছাড়া এক জোড়া গোঁফও থাকবে। জন রনসনের এ ছবিতে তিনি লিন ক্যাসেডির চরিত্রে অভিনয় করছেন। ছবিটি জন রনসনের একটি বইয়ের কাহিনী থেকে নির্মাণ করা হচ্ছে। বইয়ের নামও একই। এটি ২০০৪ সালে প্রকাশিত হয়। ২০১০ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০০৮.