শ্রিয়া সেন, তারা শার্মা এবং অনুপম খের-এই তিন অভিনেতা-অভিনেত্রী এবার একসঙ্গে হলিউডের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘দ্য আদার এন্ড অব দ্য লাইন’। সাম্প্রতিক সময়ে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের হলিউডের ছবিতে অভিনয়ের যে ট্রেন্ড চালু হয়েছে তাতেই নতুন করে যোগ দিলেন এই তিন অভিনেতা-অভিনেত্রী। অভিনেত্রী শ্রিয়া সেন এই প্রথম হলিউডের কোন ছবিতে কাজ করছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ‘দ্য ভেসপারেট হাউজ ওয়াইভস’ খ্যাত অভিনেতা জেসি মেটাফ। শোন যাচ্ছে, ছবিতে শ্রিয়া এবং জেসির মধ্যে একটি চুম্বন-দৃশ্য রয়েছে। ছবিতে শ্রিয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। ছবিতে দেখা যাবে মা-বাবাকে না জানিয়ে আমেরিকা পাড়ি দেয় শ্রিয়া সেখানে পরিচয় গোপন করে জেসির সঙ্গে প্রেমের সম্পর্কে নিজেকে জড়িয়ে নেয়।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, রোববার, ২ নভেম্বর ২০০৮.