জয়া আহসান কুংফু জানেন, এমনকি বক্সিংও। অন্তর্মুখী ও ঘরকুনো স্বভাবের একটি মেয়েকে তিনি বদলাতে চান, তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে শেখান। সমাজের নানা প্রতিকুল অবস্থার বিরুদ্ধে দাঁড়াতে মেয়েটিকে তিনি কুংফু ও বক্সিংয়ের প্রশিক্ষণ দেন। একসময় মেয়েটি ঠিকই বদলে যায়। বাস্তব নয়, এটি একটি নাটকের গল্প। নাম বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি প্রতিকুল পরিস্িথতির পরিবর্তন চান। আর নাটকটিতেও যেহেতু বদলে দেওয়ার কথা আছে, তাই এমন নাম করা হয়েছে। জানালেন এর পরিচালক সামুরাই মারুফ। নাটকে মূল ভুমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। নাটকের গল্পে তিনি পরিবর্তনে বিশ্বাস করেন। বললেন, ‘বিভিন্ন প্রতীকী বদলের মধ্য দিয়ে নাটকে পরিবর্তনটা দেখানো হয়। এখানে বারাক ওবামা আমার আদর্শ। আর এ ধরনের চরিত্র আগে কখনোই করা হয়নি।’

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০০৮.