আশাভঙ্গ

Posted by Admin | 9:47 PM

প্রত্যাখ্যান কাকে বলে জানেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। অবহেলা? উঁহু, এ অভিজ্ঞতাও নেই। না থাকারই কথা। কারণ তিনি বলিউডে এ সময়ের সবেচেয়ে অন্যতম ব্যস্ত তারকা। তবে হলিউডের একটি ছবিতে অভিনয় করে সম্প্রতি তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন ঐশ্বরিয়া। খানিকটা হলেও টের পাচ্ছেন, কেউ পাত্তা না দিলে কেমন লাগে! দ্য পিংক প্যান্থার নামে হলিউডের একটি ছবিতে তিনি অভিনয় করেছেন। কিন্তু পোস্টারসহ ছবির প্রচারণামূলক কর্মকান্ডে ঐশ্বরিয়াকে সেভাবে তুলে ধরা হয়নি। ছবির নির্মাতাপ্রতিষ্ঠান থেকে আভাস দেওয়া হয়েছে, ঐশ্বরিয়া বলিউড তারকা হলেও তাঁর খ্যাতি এশিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে তাদের ধারণা। এ কারণে প্রচারণায় তাঁকে সেভাবে তুলে ধরা হয়নি। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ৯ নভেম্বর ২০০৮.