একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক মাহবুব পিয়াল। লোকগান নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন। বিভিন্ন অঞ্চলের মানুষের মুখে তিনি গান শুনেছেন, আর সেসব গান সংগ্রহ করেছেন। এবার তেমনি কিছু গান তিনি গেয়েছেন কোন রঙে ডাকো রে অ্যালবামে। এটি বাজারে এনেছে লেজার ভিশন।গত মঙ্গলবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্েনাচন করেন কবি মোহাম্মদ রফিক, ভারতের এস্রাজশিল্পী শুভায়ু সেন মজুমদার, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। কোন রঙে ডাকো রে অ্যালবামে মোট আটটি গান রয়েছে। এর মধ্যে লোকগানের বিভিন্ন ঢং যেমন−ধামাইল, মুর্শিদি, ভাসান, কীর্তন, নৌকাবাইচের গান রয়েছে এখানে। মোড়ক উন্েনাচন শেষে অ্যালবামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে অ্যালবামটির সংগীত পরিচালক শুভায়ু সেন মজুমদার এস্রাজ বাজিয়ে শোনান।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ২৯ নভেম্বর ২০০৮.






