কেট উইন্সলেট পাঁচবার অস্কার মনোনয়ন পেয়েছেন। কিন্তু একবারও তাঁর ভাগ্যে শিকে ছেঁড়েনি। তবে অস্কার জয় না করলেও একটি ক্ষেত্রে তিনি রেকর্ড গড়েছেন। হলিউডে কেটের মতো কম বয়সে পাঁচবার অস্কার মনোনয়ন আর কোনো অভিনেত্রী পাননি। সর্বশেষ তিনি অস্কার মনোনয়ন পান ৩১ বছর বয়সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেট বলেন, ‘এবার আমি সত্যিই এ পুরস্কার পেতে খুব আকাঙ্ক্ষী। কেউ যদি আমাকে এ রেকর্ডের কথা বলে, নিজের ভেতর একটা প্রবল আলোড়ন অনুভব করি।’ এ বয়সেই মুটিয়ে যাওয়া নিয়েও খুব দুশ্চিন্তায় আছেন কেট। এতে তাঁর অঙ্গসৌষ্ঠবের বারোটা বেজেছে বলে তিনি মনে করেন। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ৯ নভেম্বর ২০০৮.






