সাধারণত কৌতুক অভিনেতা বা অনুষ্ঠান উপস্থাপকেরাই করেন কাজটি। কিন্তু এবার ঘটতে যাচ্ছে পালাবদল। ২০০৯ সালের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার আসর উপস্থাপনার দায়িত্ব পেতে চলেছেন অভিনেতা হিউ জ্যাকম্যান। ৪০ বছর বয়সী অস্ট্রেলীয় বংশোদ্ভুত এই অভিনেতা এবারই প্রথম এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেতে চলেছেন। আগের বছর এ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন কৌতুকধর্মী মার্কিন টিভি অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’র উপস্থাপক জন স্টুয়ার্ট। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ১৪ ডিসেম্বর ২০০৮.