ক্যারিয়ারের স্বর্ণালী সময় অতিক্রম করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। ছবি হিট-ফ্লপ যাই হোক ব্যস্ততায় প্রিয়াংকা এখন সবাইকে ছাড়িয়ে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ফ্যাশন’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ধর্মা প্রডাকশনের আলোচিত ছবি ‘দস্তানা’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এমন অবস্থায় প্রিয়াংকা চোপড়া জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। প্রিয়াংকা বলেন, ‘আমি এখনো বিয়ে করার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। কিন্তু এটা ঠিক আগামী দুই বছরের মধ্যে আমি অবশ্যই বিয়ে করবো। আমার ক্যারিয়ার এখন আমার কাছে অগ্রগণ্য। সৌভাগ্যবশত: আমার হাতে এখন প্রচুর কাজ। এই কাজ না করে বিয়ের পিড়িতে বসছি না আমি।’

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ১৫ নভেম্বর ২০০৮.