অ্যাঞ্জেলিনা জোলিকে আবার লারা ক্রফট চরিত্রে দেখা যাবে। এটি এক কাল্পনিক চরিত্র। আইডোস ইন্টার‌্যাক্টিভের টুম্ব রেইডার ভিডিও গেম সিরিজের চরিত্র এটি। পরে এ চরিত্রকে কেন্দ্র করে দুটি ছবি নির্মিত হয়। ২০০১ সালে টুম্ব রেইডার এবং ২০০৩ সালে নির্মিত হয় টুম্ব রেইডার: দ্য ক্রেডল অব লাইফ। দুটি ছবিতেই মূল চরিত্রে অভিনয় করে জোলি বিপুল সাড়া জাগান। আবার তাঁকে এ চরিত্রে দেখা যেতে পারে। একটি ঘনিষ্ঠ সুত্রের ভাষ্য, লারা একটি দারুণ চরিত্র, ভিডিও গেমস থেকে চলচ্চিত্রে যার সফল রূপায়ণ হয়েছে। ছবির প্রযোজকেরা জোলিকে আবার এ চরিত্রে পেতে খুবই আগ্রহী। পরবর্তী ছবিতে রহস্যময় ব্যাপারগুলো আরও বেশি থাকবে বলে জানা গেছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ৫ নভেম্বর ২০০৮.