জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতেও থাকছেন ডানিয়েল ক্রেগ।ছবির প্রযোজক বারবারা ব্রকলি বিষয়টি নিশ্চিত করেছেন। একটি বেতারকেন্দ্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্রেগকে ছাড়ব আমরা! মাথা খারাপ!’ছবির সহযোগী প্রযোজক মাইকেল উইলসন বলেন, ‘পরের ছবিতে তাঁকে না নেওয়া পাগলামো হবে। এ মুহুর্তে বন্ড হিসেবে তিনিই সবচেয়ে উপযুক্ত। আর দর্শকও তাঁকে খুব পছন্দ করে।’জেমস বন্ড সিরিজের ক্যাসিনো রয়্যাল ছবিতে ক্রেগ প্রথম অভিনয় করেন। এরপর কোয়ান্টাম অব সোলেস ছবিতে দ্বিতীয়বার তিনি বন্ড হিসেবে আসেন। ছবিটি এখন ব্রিটেনের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০০৮.