ছোট পর্দার দারুণ জনপ্রিয় কৌতুক সিরিজ দ্য থ্রি স্টুজেস এবার চলচ্চিত্র হিসেবে আসছে। দমফাটানো হাসিতে দর্শক মাত করা তিন চরিত্র ল্যারি, মো আর কার্লিকে আবার নতুন করে দেখতে পাবেন দর্শকেরা। ১৯৩৩ সালে সিরিজটির যাত্রা শুরু হলেও এখনো এর আবেদন অম্লান। এ কারণে এমজিএম সিরিজের তিন ভাঁড়কে চলচ্চিত্রের পর্দায় হাজির করার পরিকল্পনা নিয়েছে। ছবি নির্মাণের স্বত্ব বাগাতে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে আলোচনা চলছে তাদের। ছবিটি পরিচালনা করবেন পিটার ফারেলি ও ববি ফারেলি। রিমেক ছবি দ্য হার্টব্রেক কিড নির্মাণ করে তাঁরা সুনাম কুড়ান। আগামী বছর নভেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ৮ নভেম্বর ২০০৮.