সংগীতের দুনিয়া ছেড়ে অভিনয়ে মন দিয়েছেন−এমন উদাহরণ অনেক। কিন্তু অভিনয়কে পুরোপুরি বিদায় জানিয়ে সংগীতে মনোনিবেশ−এমন ঘটনা খুব বেশি নেই। সেই ব্যতিক্রমী কাজটিই করতে চলেছেন অভিনেতা জোকিন ফিনিক্স। ওয়াক দ্য লাইন ছবির এই অভিনেতা জানিয়েছেন, টু লাভারসই হবে তাঁর অভিনয়জীবনের শেষ ছবি। এর পর থেকে গান, মিউজিক ভিডিও−এসব নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। অভিনয় আর নয়। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ৩ নভেম্বর ২০০৮.






