হলিউড তারকা জন ট্রাভোল্টা এবার একজন মধ্যবয়সী টেকো লোকের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি হচ্ছে ফ্রম প্যারিস উইথ লাভ। প্যারিসের সেন্ট ডেনিস এলাকায় চলছে ছবির শুটিং। পিয়েরে মোরেল পরিচালিত এ ছবিতে ব্রিটিশ তারকা জোনাথন রাইস-মেয়ার ও ফরাসি গায়িকা মেলিসা মার্স রয়েছেন। প্যারিসের আশপাশের শহরতলিতে বিদ্যমান সামাজিক সমস্যা নিয়ে ছবির কাহিনী। ট্রাভোল্টা এতে একজন ঠগের চরিত্রে অভিনয় করছেন। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১০ নভেম্বর ২০০৮.






