ছবির বাজেটটা চোখ কপালে তুলে দেওয়ার মতোই। পাক্কা ৯০ কোটি রুপি। এ বিপুল পরিমাণ অর্থ নিয়েই খুব শিগগির মাঠে নামছেন পরিচালক-প্রযোজক জুটি বিকাশ কাপুর এবং সমীর করণিক। তাঁদের লঙ্কা নামের ছবিটিই হবে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ছবি−দাবি একাধিক ওয়েবসাইটের।তারকাবহুল এ ছবিতে একই সঙ্গে দেখা যেতে পারে সালমান খান, হূতিক রোশন, অভিষেক এবং অজয় দেবগনকে। থ্রিলার ঘরানার এ ছবির বড় একটি অংশের শুটিং হবে পানির নিচে। বিকাশ কাপুর এবং সমীর করণিক জানিয়েছেন, এ মুহুর্তে চিত্রনাট্য চুড়ান্ত করার কাজে ব্যস্ত আছেন তাঁরা। তবে কাঙ্ক্ষিত অভিনেতাদের কাউকে এখনো চুক্তি স্বাক্ষর করানো হয়নি। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ১৪ ডিসেম্বর ২০০৮.