বলিউড তারকা কাজল এক বহুমুখী প্রতিভা। কাজেই অভিনয়ের বাইরে অন্য কোনো ক্ষেত্রে তিনি পুরস্কৃত হলে অবাক হওয়ার কিছু নেই। গত বুধবার তিনি এমন একটি পুরস্কার পেয়েছেন। সামাজিক কাজে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘কর্মবীর পুরস্কার’ দেওয়া হয়। নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। ভারতে বেসরকারি সংস্থাগুলোর সংগঠন আইকঙ্গো ও খেমকা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি কাজল অনেক আগে থেকেই সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লুমবা ট্রাস্ট তাঁকে ‘শুভেচ্ছাদুত’ নিয়োগ করেছে। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০০৮.