বলিউড তারকা মাধুরী দীক্ষিতের নতুন এক বিশিষ্ট ভক্ত পাওয়া গেছে। তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চলচ্চিত্রে প্রিয় অভিনেত্রীর কথা জানতে চাইলে জারদারি মাধুরীর নাম বলেন। তিনি বলেন, ‘এখন আমি বলিউডের ছবি দেখার সময় পাই না বটে, তবে মাধুরীর কথা মনে পড়ে।’ জারদারি ভারত ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের মধ্যে পথ খুলে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। জারদারি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি আমি তুলেছিলাম; কিন্তু শেষ পর্যন্ত তা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আটকে যায়।’ ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০০৮.