‘ব্লু’ ছবিতে প্রায় ২০ মিনিটের দৃশ্য ধারণ করা হয়েছে পানির নিচে। দৃশ্যগুলো ধারণ করেছেন হলিউডের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ডিপ ব্লু সী’ ছবির একই রকম দৃশ্যগুলো যিনি করেছিলেন সেই পিট জুকারিনি। ‘ইন্ডিয়ানা জোন্স’ ছবির অ্যাকশন করেছেন যিনি সেই জেমস বোমালিক ‘ব্লু’ ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো করেছেন। ‘ব্লু’ ছবির শুটিং হয়েছে ব্যংকক এবং বাহামাতে। সব মিলিয়ে ‘ব্লু’ ছবির বাজেট পড়েছে ১২৫ কোটি রুপি। যা হিন্দি সিনেমার ইতিহাসে এক রেকর্ড। ছবির পরিচালক অ্যান্থনি ডি সুজা দাবি করেছেন তার ছবিই হবে বলিউডের এ যাবৎ কালের সবচেয়ে ব্যয়বহুল ছবি। তিনি জানান, ছবির অধিকাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশটুকু শেষ হবে জানুয়ারিতে। এবার আর থাইল্যান্ড নয়, শুটিং হবে ভারতের মাটিতে। ‘ব্লু’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কারিনা কাপুর, সঞ্জয় দত্ত, লারা দত্ত ও জায়েদ খান।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ১৫ নভেম্বর ২০০৮.