মালাওয়ির শিক্ষাবঞ্চিত মেয়েশিশুদের জন্য একটি স্কুল গড়ার কথা ভাবছেন ম্যাডোনা। সেই স্কুল তৈরির জন্য দরকারি অর্থ সংগ্রহের জন্যই তাঁর ভক্ত-শ্রোতাদের সহায়তা চেয়েছেন এই পপসম্রাজ্ঞী। নিজের ওয়েবসাইটে ম্যাডোনা সম্প্রতি স্কুল গড়ার এই প্রকল্পকে তাঁর ‘একান্ত পছন্দের’ হিসেবে উল্লেখ করেছেন।ম্যাডোনা বলেছেন, ‘মালাওয়ির সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটা কিছু করার তাগিদ আমি অন্তর থেকে অনুভব করছি। তাই ওদের সাহায্য করার জন্য স্কুল স্থাপন ভালো একটি উপায়।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০০৮.






