মনপুরা ছবিতে কৃষ্ণকলি’র সাথে ‘নিধুয়া পাথরে’ গানটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর এবার গানের অ্যালবাম করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর এই অ্যালবামে তার পাশে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। লেজার ভিশনের সাথে চুক্তিবদ্ধ হওয়া এই অ্যালবামে সবগুলো গানই থাকবে লোকগান ধাঁচের। গানগুলো এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। এই প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকেই টুকটাক গান গাইতাম। আমি যখন ইউডা ও কোডায় শিক্ষকতা করতাম তখন সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করা হতো নিয়মিত। তবে ভূপেন হাজারিকার গানই বেশি গাওয়া হতো। এ ছাড়া থিয়েটার করতে এসে নাটকের অনেক গানই করতে হয়েছে। মনপুরা ছবিতে সে ধরনের গান আমি করেছি। সে ধরনের মাটির গানই থিয়েটারে করা হয়। সেদিক থেকে কিছুটা চর্চার মধ্যেতো ছিলামই। নাটকের শুটিংয়ের সময় গিয়াস ভাই আমার মুখে গান শুনে মনপুরায় গান গাওয়ার জন্য আমাকে উৎসাহিত করেন।’
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বুধবার, ১২ নভেম্বর ২০০৮.






