নিজের জন্য নিজেই পান্ডুলিপি লিখছেন বলিউড তারকা লারা দত্ত। কী আর করবেন? আজকাল হিন্দি ছবির কোনো পান্ডুলিপিই নাকি তাঁর পছন্দ হচ্ছে না। লারা বলেন, ‘কী জন্য পান্ডুুলিপি লিখতে আগ্রহী হলাম? বলিউডের পান্ডুুলিপি লেখকেরা আজকাল নারী চরিত্রের গভীরতা বলতে কিছু রাখেন না। বেশির ভাগ পান্ডুলিপিতে নায়ককে গুরুত্ব দেওয়া হয়। আর নায়িকাকে স্রেফ তার প্রেমিকা করে রাখা হয়। কোনো ছবিতে নারী চরিত্রকে যদিও বা প্রাধান্য দেওয়া হয়, সেখানে থাকে নারীবাদী বিবৃতির কচকচানি। কাজেই এসব পান্ডুলিপিতে উৎসাহব্যঞ্জক কিছু নেই।’ ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ১৫ নভেম্বর ২০০৮.