ডেমি মুর ও ব্রুস উইলিসের মেয়ে স্কাউট লারু উইলিস মা-বাবার পথ ধরে শোবিজে যাত্রা শুরু করেছেন। গত ২৮ নভেম্বর ইউরোপের সবচেয়ে জাঁকালো বল উৎসবে নাচার মাধ্যমে তাঁর এ অভিষেক হয়। এটি ছিল ১৮তম প্যারিস বল উৎসব। হোটেল ডি ক্রিলনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে স্কাউটের সঙ্গে তাঁর মা এবং ডেমির বর্তমান স্বামী অ্যাশটন কুচার যোগ দেন। এখানে স্কাউটকে তাঁর বাবা উইলিসের সঙ্গে নাচতে দেখা যায়। এ সময় উইলিসের বান্ধবী এমা হেমিংও উপস্থিত ছিলেন। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০০৮.






