পপতারকা মাইকেল জ্যাকসনের আড়াই হাজার একরের প্রসিদ্ধ ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’-এর মালিকানা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে। গত সোমবার সম্পাদিত এক চুক্তিবলে জ্যাকসন এখন আর এ সম্পত্তির মালিক নন। সিকামোর ভ্যালি কোম্পানি নামে এ প্রতিষ্ঠান আবাসন প্রকল্পে বিনিয়োগ করে থাকে। এ কোম্পানিতে অবশ্য জ্যাকসনের আংশিক নিয়ন্ত্রণ রয়েছে। গত বুধবার সান্তা বারবারা কাউন্টির ভুসম্পত্তি নিবন্ধন কার্যালয়ের টম পিয়ারসন এ কথা জানান। লস অ্যাঞ্জেলেসের ১২০ মাইল উত্তর-পশ্চিমে অবস্িথত এ র‌্যাঞ্চটি ১৯৮৮ সালে কেনেন জ্যাকসন। পরে একে মিনি চিড়িয়াখানা ও হরেক রকমের রাইড দিয়ে ছোটদের মন রাঙানোর দারুণ এক বিনোদন-পার্কে পরিণত করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এর বিপুল ব্যয়ভার সামলাতে পারেননি তিনি। একপর্যায়ে এ র‌্যাঞ্চকে কেন্দ্র করে জ্যাকসনের দেনা গিয়ে ঠেকে প্রায় আড়াই কোটি ডলারে। এ নিয়ে আইনি ঝামেলায়ও পড়েন তিনি। শেষে আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান সিকামোরের সঙ্গে এ চুক্তি করে ঝামেলা থেকে তিনি উদ্ধার পান। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১৭ নভেম্বর ২০০৮.