ভারতের গুণী চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুর তাঁর নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থ্রি গ্রেসেস-এর কাজ সম্প্রতি শেষ করেছেন। আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে ছবির শুটিং হয়েছে। ২৫ মিনিটের এ ছবির প্রধান অভিনয়শিল্পীরা হলেন হ্যালি বেনেট, লিলি কোল ও জুলিয়া স্টাইলস। ছবির সংগীত পরিচালক হচ্ছেন এ আর রহমান। এখানে তাঁর সুর করা একটি অপেরা গান আর্জেন্টিনার বোদ্ধামহলের বেশ প্রশংসা কুড়িয়েছে। শেখর বলেন, ‘এই ক্লাসিক অপেরা গানটি মুম্বাইয়ে রেকর্ড করা হয়। চেন্নাইয়ের মিউজিক ইনস্টিটিউটের শিল্পীরা এতে কন্ঠ দেন। আর্জেন্টিনায় যখন গানটি বাজাই, সেখানকার সংগীতবোদ্ধারা থ বনে যান।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০০৮.






