জনপ্রিয় টক শোর উপস্থাপক অপরা উইনফ্রে হলিউডের কমেডি তারকা রবিন উইলিয়ামসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অপরা তাঁর নতুন বই ও’স বিগ বুক অব হ্যাপিনেস-এ এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বইয়ে অপরা লিখেছেন তাঁর তারকা হয়ে ওঠার পেছনে রবিন উইলিয়ামসের বিরাট অবদানের কথা। পেশাগত জীবনের শুরুতে অপরা তাঁর একটি সাক্ষাৎকার নেন। অপরার বয়স তখন মাত্র ২৪ বছর। ওই সময় প্রাণোচ্ছল রবিন অপরার অনুষ্ঠান নির্মাতাদের বুঝিয়েছিলেন যে এ মেয়েকে দিয়ে হবে, যা পরবর্তী সময়ে অপরার এগিয়ে চলার পথ প্রশস্ত করে। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ৩ ডিসেম্বর ২০০৮.






