বাবা সুনীল দত্ত রাজনীতিতে জড়িয়ে নিয়েছিলেন নিজেকে। ছেলে সঞ্জয় দত্ত ভেবেছিলেন রাজনীতিতে যোগ দিয়ে বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করবেন। কিন্তু সে পরিকল্পনামতো আর এগোতে পারছেন না মুন্নাভাই সঞ্জয়। সিদ্ধান্ত পাল্টেছেন। জানিয়েছেন, আগামী ১০ বছরে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। এই সময়টা পুরোপুরি অভিনয়ের পেছনেই ঢেলে দিতে চান তিনি। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত নেতৃত্ববিষয়ক সম্মেলনে সঞ্জয় জানিয়েছেন তাঁর এই পরিকল্পনার কথা। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ২৪ নভেম্বর ২০০৮.






