এবার ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে বাজারে এসেছে মাকসুদ সোহাগের একক অ্যালবাম ‘তুমি’. মোট ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো প্রধানত ফোক, পপ, আধুনিক ঘরানার। উল্লেখযোগ্য কয়েকটি গান হচ্ছে প্রেম করিয়া, তুমি শুনলে না, হৃদয়হীনা, মন ইত্যাদি। অ্যালবামের গানগুলোর কথা ও সুর করেছেন সৈকত, রুমানা, রাজেশ, অলি ও মাকসুদ সোহাগ এবং সংগীত পরিচালক আহমেদ ফরিদ। অ্যালবামের সবগুলো গান গেয়েছেন মাকসুদ সোহাগ। এ অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক যত্ন নিয়ে এই অ্যালবাম করেছি এবং এর পিছনে আমার অনেক পরিশ্রম রয়েছে। আমি আশাবাদী এই গানগুলো শ্রোতারা অনেক পছন্দ করবেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। সকলের দোয়া পেলে আমি শ্রোতাদের আরও অনেক ভাল গান উপহার দিতে পারব।’
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ১৫ ডসিম্বের ২০০৮.






