প্রথমবারের মতো পতিতা চরিত্রের অভিনয় করলেন রিচি সোলায়মান। শাহীন কবীর টুটুলের রচনা ও আলভী আহমেদের পরিচালনায় ‘আঁধার শেষে’ নামের একটি নাটকে তাকে এ চরিত্রে দেখা যাবে। নাটকে তার চরিত্রের বর্ণনা দিতে গিয়ে রিচি সোলায়মান বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি একটু ভিন্নধর্মী। এবারই প্রথম এ ধরনের চরিত্রে কাজ করলাম। এ চরিত্রের প্রয়োজনে আমাকে রাতের থেকে শেষ পর্যন্ত শহরের কয়েকটি সড়কে ঘুরতে হয়েছে। এটা আবার আমার জন্য অন্যরকম একটি অভিজ্ঞতা। আমার ধারণা এ নাটকের মাধ্যমে দর্শকরা নতুন এক রিচিকে খুঁজে পাবেন। সত্যি বলতে কী, একজন অভিনেত্রী হিসেবে আমার সবসময়ই চাওয়া থাকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার। আর এ চরিত্রে কাজের মাধ্যমে আমার অভিনীত ভিন্ন চরিত্রের কাজের তালিকায় নতুন মাত্রা যোগ হবে। এ নাটক ছাড়াও ‘শহর ঘেরা কাঁচের দেয়াল’ নামের একটি নাটকে রিচি সোলায়মান মডেল অভিনেত্রী মোনালিসার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন। পরিচালনায় রয়েছেন চয়নিকা চৌধুরী। মোনালিসার মায়ের চরিত্রে কাজ করা নিয়ে রিচি বলেন, ‘এ চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জিং। আমি জানি না দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবেন।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শুক্রবার, ১৩ নভেম্বর ২০০৮.