সম্প্রতি বাজারে এসেছে ফাহিম মিউজিকের নতুন নাটক ‘ইন্টারভিউ’। আনিসুল হকের রচনা ও মোস্তফা সরয়ার ফারুকীর চিত্রনাট্য ও পরিচালনায় ইন্টারভিউতে অভিনয় করেছেন অর্পনা ঘোষ, তারেক মাহমুদ, উনায়যা, রোজী সেলিম, কচি খন্দকার প্রমুখ। আজকাল মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত ঘরের সন্তানরাও পড়ছে ইংরেজি মাধ্যম স্কুলে। শুধু ইংরেজি মাধ্যম নয়, রাজধানীতে ভাল স্কুলে ভর্তি করানো এখন আমাদের জন্যে পরিণত হয়েছে ভর্তি যুদ্ধে। ‘ইন্টারভিউ’ সেই ইন্টারভিউয়ের গল্প। শুধু বাচ্চা নয়, বাচ্চার বাবা মায়ের ইন্টারভিউ এর গল্প। ‘ইন্টারভিউ’ নাটকের ভিসিডি ও ডিভিডি ফাহিম মিউজিক এর ব্যানারে সর্বত্র পাওয়া যাচ্ছে।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বুধবার, ১২ নভেম্বর ২০০৮.






