এই মুহূর্তে বলিউডের আবেদনময় অভিনেতাদের একটা তালিকা তৈরি করলে তাতে যে প্রথম দিকেই থাকবেন জন আব্রাহাম এতে কোন সন্দেহ নেই। ‘জিসম’, ‘ধুম’ এবং ‘পাপ’- এর মতো ছবিতে অভিনয় করে নিজের আবেদনময় ইমেজ বেশ ভালভাবেই গড়তে সক্ষম হয়েছেন জন। আর তার এই আবেদনময় ইমেজ শুধু ভারতেই নয়, ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। তারই এক নমুনা পাওয়া গেল সম্প্রতি প্রকাশিত এক জরিপে। ঐ জরিপে বিশ্বের ২৫ জন আবেদনময় পুরুষের একজন বিবেচিত হয়েছেন জন আব্রাহাম। এই তালিকায় জনের আশেপাশে রয়েছেন ডেভিড ব্যাকহাম এবং জনি ডেপের মতো তারকারা। বিশ্বের আবেদনময় ২৫ পুরুষের একজন হওয়াটা নিঃসন্দেহে জন আব্রাহামের সাফল্যের ধারাবাহিকতায় এক উল্লেখযোগ্য ঘটনা। বলিউডে জন আব্রাহামের আবেদনময় পুরুষ নির্বাচিত হওয়া বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ৩ নভেম্বর ২০০৮.






