নিজেকে তিনি সংখ্যালঘুদের একজন ভাবতে রাজি নন মোটেও। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, তিনি মনেপ্রাণে একজন ভারতীয়, এটাই তাঁর সবচেয়ে বড় পরিচয়। দেশের স্বার্থ তাঁর কাছে সবকিছুর আগে−এমনটাই মনে করেন শাহরুখ খান। ‘আমরা সবাই এক। সন্ত্রাস কিছুতেই আমাদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’ সম্প্রতি মুম্বাইয়ের বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন শাহরুখ খান।শাহরুখের আশা, মুম্বাইজুড়ে যে গুমোট অবস্থা, তা কাটিয়ে উঠতে কিছুটা হলেও সহায়তা করবে তাঁর নতুন ছবি রব নে বানা দে জোড়ি। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০০৮.






